যমুনা সার কারখানায় উৎপাদন বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা সার কারখানায় গ্যাস-সংকটের কারণে গত বৃহস্পতিবার ভোর থেকে সার উৎপাদন বন্ধ হয়ে যায়।যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেড (জেএফসিএল) সূত্রে জানা গেছে, গত ২৭ ডিসেম্বর বয়লারের টিউব ছিদ্র হওয়ায় সাত দিন কারখানায় সার উৎপাদন বন্ধ ছিল। বয়লারের টিউব মেরামত শেষে ২ জানুয়ারি উৎপাদন শুরু করা হয়। চার দিন কারখানায় সার উৎপাদন হওয়ার পর বৃহস্পতিবার ভোর থেকে গ্যাস-সংকটের কারণে আবার অনির্দিষ্টকালের জন্য উৎপাদন বন্ধ হয়ে যায়।জেএফসিএলের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অচিন্ত্য কুমার দেব জানান, গ্যাস-সংকটের কারণে অনির্দিষ্টকালের জন্য সার উৎপাদন বন্ধ হয়ে গেছে। তিনি আরও জানান, পর্যাপ্ত গ্যাস সরবরাহ পাওয়া না গেলে আগামী ইরি-বোরো মৌসুমে সার-সংকটের আশঙ্কা দেখা দিতে পারে।