যমুনা সার কারখানায় উৎপাদন বন্ধ হয়ে গেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রমজান মাসে বিদ্যুৎ সরবরাহের ওপর চাপ কমাতে জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেডে আজ মঙ্গলবার থেকে ৩০ দিনের জন্য উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে।
কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, আজ মঙ্গলবার থেকে রমজানের জন্য সরকারি নির্দেশে সার উৎপাদন বন্ধ করা হয়। বিদ্যুৎ সরবরাহের ওপর চাপ কমাতে কারখানায় গত সোমবার রাতে গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করা হয়। উপজেলার পোগলদিঘা ইউনিয়নে অবস্থিত সার কারখানাটিতে ৩০ দিনের জন্য ইউরিয়া সার উৎপাদন বন্ধ থাকবে।
এদিকে চলতি ২০১৫-২০১৬ অর্থবছরের বেঁধে দেওয়া সময়ের আগেই কারখানায় সার উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থা (বিসিআইসি) চলতি অর্থবছরের ৩০ জুনের মধ্যে ৪ লাখ ৫০ হাজার টন সারের উৎপাদন লক্ষ্যমাত্রা বেঁধে দেয়। এ লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে ৩১ মের মধ্যেই।