যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহের দাবিতে গতকাল সোমবার এক সাংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সরিষাবাড়ী নাগরিক কমিটির উদ্যোগে জামালপুর জেলা ট্রাক ও ট্যাকলরি মালিক সমিতির তারাকান্দি আঞ্চলিক কার্যালয়ে এ সাংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সরিষাবাড়ী নাগরিক কমিটির সভাপতি মো. গাজীয়ার রহমান।লিখিত বক্তব্যে তিনি বলেন, এশিয়া মহাদেশের অন্যতম গ্রানুলার সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ রেখে প্রতিষ্ঠানটিকে নষ্ট করে দেওয়া হচ্ছে।