যমুনা সার কারখানায় ছয় দিন পর আবার উৎপাদন শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেডে (জেএফসিএল) ছয় দিন পর গতকাল রোববার থেকে উৎপাদন আবারও শুরু হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কারখানার অ্যামোনিয়া প্ল্যান্টের বয়লারের ছিদ্র মেরামতের পর গতকাল থেকে ওই উৎপাদন শুরু হয়। ৮ অক্টোবর রাতে অ্যামোনিয়া প্ল্যান্টে বিকট শব্দে বিস্ফোরণ হয়ে তাতে আগুন ধরে যায়। পরে প্ল্যান্টের বয়লারে ছিদ্র ধরা পড়ে। এরপর সারের উৎপাদনও বন্ধ হয়ে যায়।কারখানার ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক অচিন্ত্য কুমার দেব বলেন, ‘বয়লারের ছিদ্র মেরামত করে ফের উৎপাদনে যাওয়া হয়েছে।’