যমুনা সার কারখানায় ১১০ দিন পর ইউরিয়া উৎপাদন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় অবস্থিত যুমনা সার কারখানায় ১১০ দিন পর গতকাল শুক্রবার ফের ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে।যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আহসানুজ্জামান প্রথম আলোকে জানান, যান্ত্রিক ত্রুটির কারণে যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেডে গত ২৮ মার্চ ইউরিয়া সার উৎপাদন বন্ধ হয়ে যায়। পরে যান্ত্রিক মেরামত শেষে ১ এপ্রিল সার উৎপাদনে যাওয়ার কথা থাকলেও গ্যাস সরবরাহ না থাকায় সরকারি নির্দেশে গত ২ এপ্রিল থেকে অনির্দিষ্টকালের জন্য সার উৎপাদন বন্ধ হয়ে যায়।