যমুনা সেতুর টোল প্লাজার স্বয়ংক্রিয় পদ্ধতি বিকল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যমুনা সেতুর টোল প্লাজার স্বয়ংক্রিয় কম্পিউটার নিয়ন্ত্রিত পদ্ধতি (ফ্রেম ক্যাপচার সিস্টেম-এফসিএস) গত মঙ্গলবার সকাল থেকে বিকল হয়ে আছে। চার দিন পার হলেও স্বয়ংক্রিয় পদ্ধতি চালু না হওয়ায় সেতু দিয়ে যানবাহন পারাপারে কিছুটা সময় বেশি লাগছে।সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ছয়টার দিকে এফসিএস বিকল হয়ে পড়ে। বজ্রপাতের কারণে তথ্য সংরক্ষণ ও সঞ্চালন যন্ত্রটির কার্ড নষ্ট হয়ে যায়। সেতু দিয়ে পারাপার হওয়া যানবাহনের হিসাব এফসিএসের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষণ করা হয়।