যমুনায় নেমে প্রকৌশলী নিখোঁজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জে যমুনা নদীর হার্ডপয়েন্ট এলাকায় বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে শাহরিয়ার আজাদ ওরফে অরভিন (২৫) নামের এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। তিনি মোবাইল ফোন অপারেটর গ্রামীণ ফোনের একজন প্রকৌশলী।
অরভিন ঢাকার রামপুরা এলাকার বাসিন্দা মৃত আবুল কালাম আজাদের ছেলে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল ইসলাম জানান, ঢাকা থেকে শাহরিয়ার আজাদ বন্ধুদের সঙ্গে সিরাজগঞ্জ সরকারি কলেজের ইংরেজি বিভাগের ছাত্র রাসু মিয়ার বাড়িতে বেড়াতে আসেন। আজ দুপুরে তাঁরা বন্ধুরা মিলে যমুনা নদীর হার্ডপয়েন্টে গোসল করতে যান। সাঁতার না জানায় শাহরিয়ার আজাদ ডুবে যান। এরপর থেকে তিনি নিখোঁজ।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী স্টেশন কর্মকর্তা মো. মনিরুল ইসলাম জানান, তাঁকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। ডুবুরি দল অভিযান অব্যাহত রেখেছে।