যমুনায় নৌকাডুবি দুই শ্রমিক নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে যমুনা নদীতে বালুবোঝাই একটি নৌকা ডুবে দুজন শ্রমিক নিখোঁজ হয়েছেন। নিখোঁজ শ্রমিকেরা হলেন লিটন মিয়া ও সোহেল রানা। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
সিরাজগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী বাবুল চন্দ্র শীল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিখোঁজ শ্রমিকেরা ইসমাইল হোসেন নামের এক ঠিকাদারের অধীনে কাজ করছিলেন। তাঁদের উদ্ধারের চেষ্টা চলছে।