যমুনার চরে জীবন যেমন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যমুনা নদীর তীরে দেবডাঙ্গা গ্রাম। নদীভাঙনে গ্রামের অনেকটা যমুনার গর্ভে। একপাশে তাই বন্যা নিয়ন্ত্রণ বাঁধ দেওয়া হয়েছে। গ্রামের পুব দিকে যমুনার ধু ধু বালুচর। রোদ পড়ে চিকচিক করছে বালু।

সেখানেই চরে বেড়ায় শতাধিক গবাদিপশু। তাদের দেখাশোনা করে গ্রামের নারী-পুরুষেরা। নাওয়া-খাওয়া সেখানেই চলে। সকালের মিষ্টি রোদে বসে গরুর খাঁটি দুধ আর ভাত খান তাঁরা। এরপরই শুরু হয় কাজ। চর থেকে ছবিগুলো তুলেছেন সোয়েল রানা।

.
.

যমুনার চরে ঘাস খাচ্ছে গবাদিপশুরা। 

.
.

গোবর তুলছেন এক নারী। 

.
.

মা ভেড়ার সঙ্গে যাচ্ছে ছানারা। 

.
.

গরু আর ভেড়ার পাল। 

.
.

বেঁধে রাখা হয়েছে গবাদিপশুগুলোকে। বাঁধন খুলে দিলেই চরে বেড়ায় পশুগুলো। 

.
.

যমুনার চরে সারা দিন রোদে ঘুরে ঘুরে গবাদিপশুগুলোর দেখাশোনা করেন এঁরা। 

.
.

যমুনার চরে সকালের মিষ্টি রোদে বসে দুধভাত খাচ্ছেন রাখালেরা। 

রাখালেরা দল বেঁধে গবাদিপশু লালনপালন করেন। প্রশান্ত কুমার ঘোষ ১৭টি, ভুট্টু ব্যাপারী ৭০টি আনোয়ারুল ইসলাম ৩০টি, ক্ষুদু ঘোষ ৩০টি গরু লালনপালন করছেন।

ভুট্টু ব্যাপারী জানান, কার্তিক মাস থেকে শুরু করে জ্যৈষ্ঠ মাস ধরে তাঁরা যমুনা নদীর চরে গরু লালনপালন করেন। বর্ষা মৌসুমে কিছু গরু কিছু বিক্রি করেন। কিছু গরু বাড়িতে রাখেন। যমুনা নদীর ফটকিমারী, মুলবাড়ি ও নান্দিয়ারপাড়া চরজুড়ে গরুর পাল নিয়ে দাপিয়ে বেড়ান।

ভুট্টু আরও বলেন, চরে প্রাকৃতিক উপায়ে পালন করা গরুর দুধের ব্যাপক চাহিদা থাকে। দামও ভালো। দুধে ননি বেশি থাকায় বেজায় স্বাদ। প্রতি লিটার ৫০ টাকায় বিক্রি হয়। সেই টাকায় চরে লাগানো খেসারি কলাইগাছ কিনে গরুকে খাওয়ানোর খরচ জোগান তাঁরা।

আরেক রাখাল প্রশান্ত কুমার ঘোষ জানান, শখ করে গরুর বাছুরের নানা নাম রাখেন তাঁরা। একটি বাছুর দেখতে সাদা। তাই নাম দিয়েছেন ধুবলী। আরেকটি বাছুরের জন্ম চাঁদনি রাতে। তাই নাম চাঁদনি। বাছুরগুলোর এমন বাহারি নামের মধ্যে রয়েছে শাপলী, গঙ্গারাম, জামাদার, সুন্দরী, বলাকা, লালচাঁদ ইত্যাদি।