যমুনার তীর সংরক্ষণ বাঁধের ২০ মিটার ধসে গেছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যমুনা নদীর পানি ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার ঢেকুরিয়ায় নির্মাণাধীন নদীর তীর সংরক্ষণ বাঁধের ২০ মিটার অংশ গতকাল বুধবার সকালে ধসে গেছে। ধস ঠেকাতে পাউবোর পক্ষ থেকে বালুর বস্তা ফেলার কাজ শুরু হয়েছে।সিরাজগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী সুজেয় চাকমা বলেন, পানি কমে যাওয়ার পর বাঁধের ধসে যাওয়া অংশের মেরামত করা হবে। আতঙ্কিত হওয়ার কিছু নেই।