যমুনার ভাঙন

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কামালপুর ইউনিয়নের গোদাখালী গ্রামে নির্মাণাধীন যমুনা নদীর বন্যানিয়ন্ত্রণ বাঁধে ভাঙন ধরেছে। এতে প্লাবিত হচ্ছে ধুনটের নিম্নাঞ্চল।

আতঙ্কে ভাঙন এলাকার মানুষ বসতবাড়ি ভেঙে অন্যত্র নিয়ে যাচ্ছে। ছবিটি সারিয়াকান্দি উপজেলার কামালপুর ইউনিয়নের গোদাখালী গ্রাম থেকে তোলা।

কয়েকজন মিলে ঘরের ট্রাঙ্কটি সরিয়ে নিচ্ছেন।

বন্যানিয়ন্ত্রণ বাঁধ ভেঙে ভাঙন ছড়িয়ে পড়ছে আরও দূরে। ঘরের কাঁথা, বালিশ নিয়ে অন্যত্র চলে যাচ্ছেন এই নারী।

ঘরের চৌকি সরিয়ে নিচ্ছেন।

আতঙ্কে ভাঙন এলাকার মানুষ বসতবাড়ি ভেঙে অন্যত্র নিয়ে যাচ্ছেন।

বসতবাড়ির জিনিসপত্র ভ্যানে উঠিয়ে এগিয়ে যাচ্ছেন একজন।

ভাঙনের কারণে অসহায় হয়ে পড়েছেন নিম্ন আয়ের লোকজন।

ঘরে থাকা মিষ্টি কুমড়া নিয়ে অন্য স্থানে যাচ্ছে শিশুটি।

ভাঙনের হাত থেকে রক্ষা পেতে ট্রাকে করে বসতবাড়ি ও মালামাল অন্যত্র সরিয়ে নিচ্ছে এলাকাবাসী।

সবাই অন্যত্র যাচ্ছে, অথচ গোদাখালী গ্রামের রোকেয়া বেগম জানেন না এই জিনিসপত্র নিয়ে তিনি কোথায় যাবেন।