যমুনার ভাঙনের মুখে ধুনটের শহড়াবাড়ী স্পার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে যমুনা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রক্ষায় নির্মিত শহড়াবাড়ী ১ নম্বর স্পার ভাঙনের শিকার হয়ে হুমকির মুখে ৩০ মিটার স্যাংক ধসে গেছে। ভাঙনের ভয়ে স্পার এলাকার লোকজন বাড়িঘর সরিয়ে অন্যত্র আশ্রয় নিচ্ছে।বগুড়ার পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা যায়, উপজেলার গোসাইবাড়ী ও ভাণ্ডারবাড়ীর পূর্ব পাশ দিয়ে বয়ে যাওয়া যমুনা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙন ঠেকাতে ২০০২ সালে সাড়ে ১৩ কোটি টাকা ব্যয়ে ৭০০ মিটার দৈর্ঘ্যের শহড়াবাড়ী স্পার নির্মাণ করা হয়। নির্মাণের পর থেকেই প্রতিবছর দফায় দফায় ভাঙনে ৫০০ মিটার স্পার নদীগর্ভে বিলীন হয়েছে। সর্বশেষ ২০১০ সালের ৪ জুলাই ৮০ মিটার বেলমাউথ ভেঙে স্পার দ্বিখণ্ডিত হয়। শুক্রবার ভোররাতে স্পারের ৩০ মিটার স্যাংক নদীগর্ভে ধসে যায়।স্পার এলাকার বাসিন্দা মোকবুল হোসেন জানান, ‘যমুনার পানি বাড়ার আগে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রক্ষার স্পার মেরামত করা হলে আমাদের বাড়িঘর সরিয়ে অন্যত্র যেতে হতো না। সময় মতো স্পার মেরামত না করায় ভাঙনের ভয়ে অনেককেই বাড়িঘর, দোকানপাট সরিয়ে অন্যত্র চলে যেতে হচ্ছে।’বগুড়ার পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী জহুরুল হক বলেন, ‘যমুনা নদীর পানি বেড়ে শহড়াবাড়ী স্পারে ভাঙন দেখা দিয়েছে। এই স্পার মেরামতের জন্য আগে কোনো বরাদ্ধ ছিল না। তাই এখানে কাজ করতে পারিনি। দু-এক দিনের মধ্যে স্পারের ভাঙনস্থানে সিসি ব্লক ও বালুভর্তি জিও ব্যাগ ফেলে মেরামতকাজ করা হবে।’