যমুনায় ডুবে দুই শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় যমুনা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার বিকেল পাঁচটার দিকে উপজেলার কুতুবপুর ইউনিয়নের দেবডাঙ্গা-বড়ইকান্দি এলাকায় যমুনায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে দেবডাঙ্গা-বড়ইকান্দি এলাকায় যমুনার বন্যা নিয়ন্ত্রণ বাঁধে খেলছিল দেবডাঙ্গা গ্রামের উজ্জ্বল মিয়ার মেয়ে রোশনি (৪) এবং একই গ্রামের জুয়েল মিয়ার ছেলে শামীম (৪)। একপর্যায়ে তারা যমুনার পানিতে পড়ে যায়। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন গিয়ে তাদের উদ্ধার করলেও একজন ঘটনাস্থলেই মারা যায়। হাসপাতালে নেওয়ার পথে অন্যজন মারা যায়।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ওয়াহেদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।