যমুনায় পোনা অবমুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় যমুনা নদীতে ১৩ মণ পোনা অবমুক্ত করা হয়েছে। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসেস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এসব পোনা অবমুক্ত করা হয়। গতকাল বিকেল চারটার দিকে আরিচা ঘাটে পোনা অবমুক্ত করেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব এবং বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসেস অ্যাসোসিয়েশনের মহাসচিব আবু সালেহ এস কে মো. জহিরুল হক। এ সময় ঢাকা জেলা ও দায়রা জজ মো. আবদুল মজিদ, ঢাকা মহানগর দায়রা জজ জহুরুল হক, মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ এ কে এম মোস্তফা দেওয়ান ও জেলা মৎস্য কর্মকর্তা কাজী শামস আফরোজসহ সংগঠনের অন্য নেতারা উপস্থিত ছিলেন। জহিরুল হক সাংবাদিকদের জানান, প্রাকৃতিক ও মানবসৃষ্ট কারণে দিন দিন মাছের অভয়ারণ্য হারিয়ে যেতে বসেছে। তিনি সমাজের বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষকে নদী ও জলাশয়ে পোনা ছাড়ার আহ্বান জানান। মানিকগঞ্জ প্রতিনিধি