যমুনায় সার উৎপাদন বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেডের ইউরিয়া প্ল্যান্টে যান্ত্রিক ত্রুটির কারণে উৎপাদন বন্ধ রয়েছে। কারখানা সূত্রে জানা গেছে, গতকাল ভোরে কারখানার ইউরিয়া প্ল্যান্টে হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা যাওয়ায় ইউরিয়া সার উৎপাদন বন্ধ হয়ে যায়। কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মোস্তাফিজুর রহমান জানান, শিগগিরই কারখানার যান্ত্রিক ত্রুটি মেরামত করে উৎপাদন-প্রক্রিয়া শুরু করা হবে।