যশোর ও কুড়িগ্রামে কম্বল পেলেন ২৭০ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে বে–লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের সহযোগিতায় গতকাল যশোর শহরের ঘোপ জেল সড়কের প্রথম আলোর আঞ্চলিক কার্যালয়ে শীতার্ত দরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয় l প্রথম আলো
প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে বে–লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের সহযোগিতায় গতকাল যশোর শহরের ঘোপ জেল সড়কের প্রথম আলোর আঞ্চলিক কার্যালয়ে শীতার্ত দরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয় l প্রথম আলো

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে গতকাল মঙ্গলবার যশোরে ১৭০ জন শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
একই দিন কুড়িগ্রামে প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে চরাঞ্চলের ২০০ মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের সহযোগিতায় প্রথম আলোর যশোর আঞ্চলিক কার্যালয়ে বিকেলে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোরের সুরধুনী সংগীত নিকেতনের সভাপতি হারুন-অর-রশীদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ যশোর সদর উপজেলা ইউনিট কমান্ডের ডেপুটি কমান্ডার আফজাল হোসেন, শিক্ষক নাসরিন শিরিন, বন্ধুসভার সভাপতি লাকি রানী কাপুড়িয়া, অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন প্রমুখ।
কম্বল পেয়ে শঙ্করপুর এলাকার মাছুরা বেগম (৪৫) বলেন, এবার কোনো জায়গা থেকে কম্বল বা শীতের কাপড় পাননি। শীতে খুব কষ্টে ছিলেন। প্রথম আলো ট্রাস্টের দেওয়া কম্বলটা পেয়ে খুব উপকার হলো।
চা দোকানি ঘোপ জেল সড়কের বাসিন্দা মো. ইমরান (৩৫) বলেন, তাঁর পরিবারের সব সদস্যের জন্য কম্বল বা শীতের কাপড় ছিল না। কম্বলটা পাওয়ায় তাঁরা শীত থেকে কিছুটা রক্ষা পাবেন।
কুড়িগ্রামে ঢাকা ব্যাংকের সহযোগিতায় চরাঞ্চলের শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের মধ্যবর্তী চর পার্বতীপুরে কম্বল বিতরণ করা হয়।
এ সময় কুড়িগ্রাম বন্ধুসভার সাবেক সভাপতি হাসনাবানু হাসু, মোখলেছুর রহমান, বর্তমান সভাপতি ওবায়দুর রহমান, সদস্য কবির হোসেন, স্থানীয় সমাজসেবক গোলজার হোসেন, এরশাদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।