যশোর পৌরসভার মেয়র মারুফুল সাময়িক বরখাস্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোর পৌরসভার মেয়রের পদ থেকে বিএনপির শহর কমিটির সভাপতি মারুফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের উপসচিব (পৌর-১) মো. খলিলুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি গতকাল রোববার পৌরসভা দপ্তরে এসে পৌঁছেছে। চিঠিতে বহিষ্কারের কারণ হিসেবে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ধরা হয়েছে।
মারুফুল ইসলাম বলেন, ‘রাজনৈতিক উদ্দেশ্যে আমাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কাউকে বরখাস্ত করতে হলে নোটিশ দিয়ে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হয়। কিন্তু সেই সুযোগ না দিয়ে অযৌক্তিভাবে আমাকে বরখাস্ত করা হয়েছে।’