যশোরে অগ্রণী ব্যাংকে চুরি, ছাত্রাবাসে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জানালার গ্রিল কেটে অগ্রণী ব্যাংক যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর শাখায় চুরি হয়েছে। চোরেরা ব্যাংকে ব্যবহৃত কম্পিউটারের দুটি মনিটর ও একটি সিপিইউ নিয়ে গেছে। গত রোববার রাতে এ ঘটনায় যশোর কোতোয়ালি থানায় চুরির একটি মামলা করা হয়েছে।
ঝুমঝুমপুর শাখার ব্যবস্থাপকের দায়িত্বপ্রাপ্ত জে৵ষ্ঠ কর্মকর্তা জাহিদুল ইসলাম খান বলেন, কর্মীরা গতকাল সকালে ব্যাংকে গিয়ে ভবনের পূর্ব ও পশ্চিম পাশের জানালার গ্রিল কাটা দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এদিকে একই রাত সোয়া ১০টার দিকে যশোর শহরের খড়কি বামনপাড়া এলাকার পূর্বা ছাত্রাবাসে ডাকাতি হয়েছে। ডাকাতেরা তিনজনের কাছ থেকে ল্যাপটপ, তিনটি মুঠোফোন ও তিন হাজার টাকা নিয়ে গেছে।
দুটি ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, চোর–ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।