যশোরে অন্তঃসত্ত্বার মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর জেনারেল হাসপাতালে অবহেলায় অন্তঃসত্ত্বার মৃত্যুর অভিযোগ তদন্ত করতে একটি কমিটি গঠন করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষ তিন সদস্যের একটি কমিটি গঠন করে।
যশোর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক এন কে আলমকে প্রধান করে গঠিত কমিটিতে অন্য দুজন হলেন সহকারী অধ্যাপক মাহবুবুর রহমান ও সহকারী অধ্যাপক মনিকা রানী মোহন্ত।