যশোরে কালো পতাকা মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তমনা লেখক নীলাদ্রির খুনিদের গ্রেপ্তার এবং শাস্তির দাবিতে যশোর শহরে কালো পতাকা মিছিল ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। গণজাগরণ মঞ্চের উদ্যোগে গতকাল বিকেলে শহরের চিত্রা মোড় থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলের আগে মানববন্ধন করা হয়। এতে বক্তব্য দেন মঞ্চের আহ্বায়ক কাজী আবদুস শহীদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুণ-অর-রশীদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোরের সভাপতি ডি এম শাহিদুজ্জামান, সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মাহমুদ হাসান প্রমুখ। যশোর অফিস|