যশোরে ট্রাক চাপায় মুক্তিযোদ্ধা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের বাঘারপাড়া উপজেলার রায়পুর গ্রামে ট্রাকের চাপায় মুক্তিযোদ্ধা আবদুল ওয়াদুদ (৭০) নিহত হয়েছেন।

আজ সোমবার রাত নয়টার দিকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত ওয়াদুদ বাঘারপাড়ার আজমেহেরপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, বিকেলে ওয়াদুদ বাইসাইকেল চালিয়ে বাড়ি থেকে রায়পুরের দিকে যাচ্ছিলেন। পথে পেছন থেকে আসা ইটের খোয়াভর্তি একটি ট্রাক তাঁকে চাপা দিলে তিনি আহত হন। তাঁকে উদ্ধার করে প্রথমে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। রাত নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম আলী সরদার বলেন, ‘দুর্ঘটনার ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক পলাতক। এ ব্যপারে মামলার প্রস্তুতি চলছে।’