যশোরে ট্রাকচাপায় মা নিহত, ছেলে আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর-ঝিনাইদহ সড়কের চূড়ামনকাটি এলাকার ব্র্যাক কার্যালয়ের সামনে গতকাল শুক্রবার সকালে ট্রাকচাপায় নূরজাহান বেগম নামে এক নারী নিহত হয়েছেন। এ সময় তাঁর শিশুপুত্র আহত হয়েছে।
নিহত নূরজাহান বেগম (৪০) চূড়ামনকাটি গ্রামের জহুরুল ইসলামের স্ত্রী। আহত শিশুর নাম সোহেল (৬)।
নূরজাহানের প্রতিবেশী মাসুদ রানা জানান, সকাল আটটার দিকে নূরজাহান বেগম ছেলে সোহেলকে নিয়ে চূড়ামনকাটি বাজারের উদ্দেশে বাড়ি থেকে বের হন। যশোর-ঝিনাইদহ সড়কের যশোর সদর উপজেলার চূড়ামনকাটি এলাকার ব্র্যাক কার্যালয়ের সামনে ইটভাটার মাটিবোঝাই একটি ট্রাক তাঁদের চাপা দেয়।
তাঁদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক নূরজাহানকে মৃত ঘোষণা করেন।