যশোরে তিন দিনে আটক ১৬৯ জন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরে তিন দিন অভিযান চালিয়ে ১৬৯ জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতা-কর্মী রয়েছেন আটজন। গত বৃহস্পতিবার রাত থেকে শুরু হয়ে গতকাল রোববার সকালে এ অভিযান শেষ হয়। অভিযানে দুটি বন্দুক, একটি পিস্তল ও ৩১৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায় গেছে, অভিযানের প্রথম দিনে ১১, দ্বিতীয় দিনে ৭১ ও শেষ দিনে ৮৭ জনকে আটক করা হয়। যশোরের এএসপি রেশমা শারমিন বলেন, আটক অধিকাংশ ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।