যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর সদর উপজেলায় গতকাল মঙ্গলবার পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। তাঁরা হলেন গোপালপুর সাহাবাটি গ্রামের ট্রাকশ্রমিক মো. বাবু ও মোটরসাইকেলের চালক চুড়ামনকাঠি গ্রামের মো. কায়েম।

পুলিশ ও একালাবাসী সূত্রে জানা গেছে, গতকাল বেলা ১১টার দিকে যশোর-খুলনা জাতীয় মহাসড়কে সদর উপজেলার মুড়ুলি এলাকায় বাবু (২৮) ট্রাক থেকে নামেন। এ সময় অন্য একটি ট্রাক তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু পথেই তাঁর মৃত্যু হয়।

এদিকে কায়েম (৪৩) মোটরসাইকেলে চুড়মনকাঠি বাজারের দিকে যাচ্ছিলেন। একপর্যায়ে বেনাপোলগামী একটি বাস তাঁকে ধাক্কা দেয়। এতে দুর্ঘটনাস্থলেই কায়েমের মৃত্যু হয়।

এ বিষয়ে বিকেলে জানতে চাইলে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন প্রথম আলোকে বলেন, দুটি দুর্ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।