প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ ২০ অক্টোবর মঙ্গলবার বেলা তিনটায় যশোর ইনস্টিটিউটে প্রথমার পাঁচ দিনব্যাপী যশোরে বইমেলা শুরু হচ্ছে। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত বইমেলা খোলা থাকবে। মেলা চলবে ২৪ অক্টোবর পর্যন্ত। মেলায় ৩০ থেকে ৭০ শতাংশ কমিশনে প্রথমা প্রকাশনের বই বিক্রি হবে। দেশের অন্যান্য প্রকাশনীর বই বিক্রি হবে ২৫ শতাংশ কমিশনে। ভারতীয় নতুন বই এক রুপি সমান ১.৮ টাকা এবং ভারতীয় পুরোনো বই ১ রুপি সমান ১ টাকা থেকে ১.৫ টাকায় বিক্রি হবে। ২০১৫ সালের একুশে বইমেলায় প্রকাশিত প্রথমা প্রকাশনের সব বই পাওয়া যাবে যশোর বইমেলায়। একুশে বইমেলার পর প্রকাশিত নতুন বইগুলোও পাওয়া যাবে ৩০ শতাংশ কমিশনে।