যশোরে প্রথমার বইমেলা শুরু হচ্ছে আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোর ইনস্টিটিউটের পত্রিকা পাঠকক্ষে আজ রোববার বিকেল চারটায় প্রথমার ছয় দিনব্যাপী যশোর বইমেলা শুরু হচ্ছে। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত বইমেলা খোলা থাকবে। মেলা চলবে আগামী শুক্রবার পর্যন্ত।
বইমেলায় ৩০ থেকে ৬০ শতাংশ কমিশনে প্রথমা প্রকাশনের বই বিক্রি হবে। দেশের অন্যান্য প্রকাশনীর বই বিক্রি হবে ২৫ শতাংশ কমিশনে। ভারতীয় নতুন বই বিক্রি হবে এক রুপির সমান এক টাকা ৮০ পয়সা এবং ভারতীয় পুরোনো বই বিক্রি হবে এক রুপি সমান এক দশমিক ৫০ পয়সায়।
২০১৬ সালের একুশে বইমেলায় প্রকাশিত প্রথমা প্রকাশনের সব বই পাওয়া যাবে যশোর বইমেলায়। এ ছাড়া একুশে বইমেলার পর প্রকাশিত নতুন বইগুলোও পাওয়া যাবে ৩০ শতাংশ কমিশনে।