যশোরে বিএনপির কর্মীকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর শহরের শেখহাটি হাইকোর্ট মোড় এলাকায় বোমা মেরে ও গুলি করে বিএনপির এক কর্মীকে হত্যা করেছে সন্ত্রাসীরা৷ গতকাল রোববার রাত সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে৷
নিহত ব্যক্তির নাম মারুফ হোসেন (২৮)৷ তিনি শেখহাটি মোল্লাপাড়া এলাকার আইয়ুব হোসেনের ছেলে৷ শেখহাটি হাইকোর্ট মোড় এলাকায় তাঁর মুদির দোকান রয়েছে৷
কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মিরাজ মোসাদ্দেক প্রথম আলোকে বলেন, কে বা কারা মারুফকে হত্যা করেছে, এখনো জানা যায়নি৷ এলাকায় অভিযান চলছে৷