যশোরে ব্যবসায়ীর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোর সদর উপজেলার সাড়াপোল গ্রাম থেকে আমিরুল ইসলাম (৪৫) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে বসতবাড়ির শোবার ঘর থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্ত করা হয়েছে। হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাঁর স্ত্রী ছমিরনকে (৪০) আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, বুধবার রাতে আমিরুল ও ছমিরন ঘুমিয়ে পড়েন। গতকাল ভোরে হঠাৎ ছমিরন তাঁর স্বামী মারা গেছে বলে চিৎকার করতে থাকেন। এ সময় প্রতিবেশীরা এগিয়ে এসে আমিরুলের মুখে রক্ত ও সাদা পাউডারজাতীয় কিছু দেখতে পান। পরে পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করে।