যশোরে সোনা চোরাচালান মামলায় ভারতীয় পাঁচ নাগরিককে তিন বছর করে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে উদ্ধার হওয়া চার কেজি ৪০০ গ্রাম সোনা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার আদেশ দিয়েছেন বিচারক। যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক আলমাস হোসেন মৃধা গত রোববার এ রায় দেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন ভারতের নাগপুর সিটির শান্তিনগর নাইকোসি এলাকার চাঁদ লাল বাজাজের ছেলে বিজয় কুমার, নাগপুর জীরাপটকা হুদকো কলোনির অশোক অধনীর ছেলে কামাল, নিট কোয়ার্টার এলাকার গোলাবমাল ক্ষতরীর ছেলে রাম কুমার গোলাবমাল, কাছিকলি অলোকার সিন্দী ক্যাম্পের বাসিন্দা অশোক রাধারাম মালানীর ছেলে রহিত অশোক ও আহমেদাবাদ ভিননাক পার্কের বাসিন্দা অশ্বনী লক্ষ্মণ হটচাঁদের ছেলে রাকেশ লক্ষণ।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) রফিকুল ইসলাম বলেন, ভারতীয় পাঁচ নাগরিকই সোনা চোরাচালানের দায় স্বীকার করেছেন।