যশোরে ভাষা প্রতিযোগের নিবন্ধন চলছে
এইচএসবিসি ব্যাংক-প্রথম আলো ভাষা প্রতিযোগের যশোর আঞ্চলিক উৎসবের নিবন্ধন চলছে। ২৩ মার্চ যশোর জিলা স্কুল প্রাঙ্গণে এ প্রতিযোগ হবে।
উৎসবে দেশের বরেণ্য কবি-সাহিত্যিক ও ভাষাবিদেরা উপস্থিত থাকবেন। চতুর্থ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা এ উৎসবে অংশ নিতে পারবে। ‘আগে এলে আগে পাবেন’ ভিত্তিতে ১১ মার্চ নিবন্ধন শুরু হয়েছে। প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নিবন্ধন করা হচ্ছে।
১৩ জেলার ১০০০ মেধাবী শিক্ষার্থী এ উৎসবে যোগ দেবে। জেলাগুলো হলো খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, নড়াইল, ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ ও যশোর।
নিবন্ধনের জন্য প্রথম আলো যশোর আঞ্চলিক কার্যালয়ে (আরএস ভবন, তৃতীয় তলা, জেল সড়ক, ঘোপ, যশোর) যোগাযোগ করতে হবে। এ ছাড়া ই-মেইল অথবা মুঠোফোনে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমেও নিবন্ধন করা যাবে। ই-মেইল: [email protected], মুঠোফোন: ০১৫২১৩২৬৫১৪, ০১৭১৫২৯৩১৪১। শিক্ষার্থীর নাম, শ্রেণি, প্রতিষ্ঠানের নাম ও মুঠোফোন নম্বর বাংলা ভাষায় লিখে পাঠাতে হবে।