যশোরে সাংবাদিক কিরণ সাহাকে স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৈনিক যুগান্তর-এরযশোর ব্যুরোর সাবেক প্রধান কিরণ সাহার তৃতীয় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা হয়েছে। যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে গতকাল বুধবার বিকেলে যশোর প্রেসক্লাব মিলনায়তনে এ স্মরণসভার আয়োজন করা হয়।

স্মরণসভায় বক্তারা বলেন, কিরণ সাহা ছিলেন বস্তুনিষ্ঠ সাংবাদিক। একই সঙ্গে তিনি ছিলেন দক্ষ সংগঠক। দেশের সংকটকালীন তিনি রাজপথে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। আন্দোলন-সংগ্রাম ও লেখনীর মাধ্যমে তিনি দেশপ্রেমের পরিচয় দিয়েছেন। তাঁর শূন্যতা যশোরে সাংবাদিক ও সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা আজও অনুভব করেন।

স্বজন সমাবেশ যশোর শাখার সভাপতি মাহাবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান, সাবেক সভাপতি মিজানুর রহমান, সম্পাদক এস এম তৌহিদুর রহমান, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ দৌলা, সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য ইকবাল কবির জাহিদ, দৈনিক কালের কণ্ঠ-এরবিশেষ প্রতিনিধি ফখরে আলম, বিএফইউজের সহসভাপতি মনোতোষ বসু, যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ যশোর শাখার সভাপতি শ্রাবণী সুর, যুগান্তরের যশোর ব্যুরোর প্রধান ইন্দ্রজিৎ রায়। স্বাগত বক্তব্য দেন যুগান্তর স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়।