যশোরে 'বন্দুকযুদ্ধে' গুলিবিদ্ধ ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাসুদুর রহমান ওরফে নান্নু (৩৮) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন৷ গুরুতর আহত অবস্থায় তাঁকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সদর উপজেলার ভাতুড়িয়া বিলে এ ঘটনা ঘটে৷
মাসুদুর সদর উপজেলার বারান্দি মোল্লাপাড়া এলাকার লুৎফর রহমানের ছেলে৷
পুলিশের দাবি, ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি গুলি ও পাঁচটি বোমা উদ্ধার কর হয়৷ পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় যৌথ বাহিনী শহরের খুলনা বাসস্ট্যান্ড এলাকা থেকে মাসুদুরকে গ্রেপ্তার করে৷ অস্ত্র উদ্ধারের জন্য পুলিশ তাঁকে নিয়ে ভাতুড়িয়া বিলে গেেল তাঁর সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে৷