জামায়াত–শিবিরের সাতজন তিন জেলায় গ্রেপ্তার
যশোরে 'বন্দুকযুদ্ধে' ছাত্রশিবির নেতাসহ দুজন গুলিবিদ্ধ
যশোরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধের’ পৃথক ঘটনায় ইসলামী ছাত্রশিবিরের শহর শাখা সভাপতি জাহিদুল ইসলাম (২৯) এবং আবুল কাসেম (২৫) নামের অপর এক যুবক আহত হয়েছেন৷ গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এসব ঘটনা ঘটে৷ গুরুতর অবস্থায় দুজনকে যশোর ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ তবে জাহিদুল ও তাঁর বাবা দাবি করেছেন, তাঁকে পুলিশ ধরে নিয়ে গুলি করেছে৷
এ িনয়ে গত দেড় মাসের বেশি সময়ে যশোরে পুলিশের গুলিতে ২২ জন আহত হলেন৷
শিবিরের গুলিবিদ্ধ নেতা জাহিদুল ইসলাম চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর এলাকার আবুল খায়েরের ছেলে৷ তিনি যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজ থেকে স্নাতকোত্তর শেষে শহীদ মশিউর রহমান ল কলেজে এলএলবিতে অধ্যয়ন করছেন৷ আর আবুল কাসেম যশোর শহরের রেলগেট এলাকার মজনু মিয়ার ছেলে৷
পুলিশের ভাষ্যমতে, যশোর সদর উপজেলার শ্যামনগর গ্রামে নাশকতা সৃষ্টির জন্য সন্ত্রাসীরা গোপন বৈঠক করছে, এ খবর পেয়ে পুলিশ মঙ্গলবার রাত ১১টার দিকে ঘটনাস্থলে যায়৷ পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে বোমা হামলা চালায়৷ এতে পুলিশের এক সদস্য আহত হন৷ সে সময় আত্মরক্ষার্থে পুলিশ কয়েকটি গুলি ছোড়ে৷ একটি গুলি জাহিদুলের পায়ে বিদ্ধ হয়৷ ঘটনাস্থল থেকে একটি বন্দুক, একটি গুলি ও দুটি বোমা উদ্ধার করা হয়েছে৷
একই দিন রাত সাড়ে ১২টার দিকে শহরের চোরমারা দীঘির পাড়ে ছিনতাইকারীরা জড়ো হচ্ছে, এমন খবরে পুলিশের আরেকটি দল সেখানে েপৗঁছালে পুলিশের ওপর সন্ত্রাসীরা বোমা ছোড়ে৷ জবাবে পুলিশ গুলি চালায়৷ এতে কাসেম গুলিবিদ্ধ হন৷ তাঁর কাছ থেকেও একটি বন্দুক, একটি গুলি ও চারটি বোমা উদ্ধার করা হয়েছে৷
হাসপাতালে চিকিৎসাধীন জাহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, তিনি মঙ্গলবার ভোরে শ্যামনগরের আত্মীয় বাড়ি থেকে েমাটরসাইকেলে ফিরছিলেন৷ যশোর-চৌগাছা সড়কের আমবটতলা এলাকায় পেঁৗছানোর পর পুলিশের একটি দল তাঁর মোটরসাইকেলের গতিরোধ করে তাঁকে ধরে গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নিয়ে আটকে রাখে৷ রাত ১২টার দিকে চোখ বেঁধে অজানা স্থানে নিয়ে পায়ে গুলি করে৷ পরে অস্ত্র ধরিয়ে ফাঁসানোর চেষ্টা করছে৷
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানান, জাহিদুলে বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে৷ আর আবুল কাসেমের বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে৷ সে এলাকার চিহ্নিত ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী৷
এদিকে ‘বন্দুকযুদ্ধের’ ওই ঘটনার আগে মঙ্গলবার বিকেলে জাহিদুলের বাবা আবুল খায়ের যশোর প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে ছেলেকে পুলিশ ধরে নিয়ে গেছে বলে অভিযোগ করেন৷
জামায়াত-শিবিরের সাতজন গ্রেপ্তার: বরিশাল, বগুড়া ও গাজীপুর থেকে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের সাত নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ নাশকতা সৃষ্টির আশঙ্কা ও কয়েকটি মামলার আসামি হিসেবে গত মঙ্গলবার রাতে এবং গতকাল বুধবার তাঁদের গ্রেপ্তার করা হয়৷
বরিশালের কোতোয়ালি মডেল থানার পুলিশ জানায়, নগরের ব্রাউন্ড কম্পাউন্ড এলাকার এক আত্মীয়ের বাড়ি থেকে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে গ্রেপ্তার করা হয় মহানগর জামায়াতের আমির মুয়াযযম হোসাইনকে। সারা দেশে গুম, খুন, অপহরণ ও নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে কেন্দ্রঘোষিত বিক্ষোভ সমাবেশের অংশ হিসেবে গতকাল বুধবার নগরে জামায়াতের কর্মসূিচ ছিল৷ সেই কর্মসূচি থেকে নাশকতা চালানো হতে পারে, এ আশঙ্কায় তাঁকে গ্রেপ্তার করা হয়৷
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন জানান, পুলিশের করা মামলায় জামায়াতের ওই নেতাকে গ্রেপ্তার দেখানো হয়েছে৷ গতকাল আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে৷
এদিকে বগুড়ার পুলিশ সুপার মোজাম্মেল হক জানান, মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে শাজাহানপুর উপজেলা জামায়াতের নায়েবে আমির ও খরনা ইউিনয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল লতিফ, দুপচাঁচিয়া পৌর জামায়াতের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক ও দুপচাঁচিয়া উপজেলায় জামায়াত-সমর্থিত শ্রমিক সংগঠন শ্রমিককল্যাণ পরিষদের প্রচার সম্পাদক সাজাহান তালুকদারকে গ্রেপ্তার করা হয়৷ গত বছরের বগুড়ায় জামায়াতের তাণ্ডব ও সহিংসতার ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে৷ এঁদের মধ্যে সাজাহান তালুকদারের বিরুদ্ধে নাশকতার অভিযোগে ছয়টি মামলা রয়েছে৷
গাজীপুরের টঙ্গীর দত্তপাড়া এলাকা থেকে গতকাল দুপুরে নাশকতার পরিকল্পনার অভিযোগে জামায়াত-শিবিরের তিনজন কর্মীকে আটক করেছে পুলিশ। তাঁরা হলেন জামায়াতের কর্মী মো. জাহাঙ্গীর কবির এবং শিবিরের কর্মী আবদুল হাই বাকি ও শহিদুল ইসলাম৷
টঙ্গী মডেল থানার উপপরিদর্শক (এসআই) সাহানাজ জমির তিনজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেন৷
[প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন যশোর ও বরিশাল অফিস এবং বগুড়া ও গাজীপুর প্রতিনিধি}