যশোর অঞ্চলে নিবন্ধন শুরু আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরে এবার চতুর্থবারের মতো আঞ্চলিক গণিত উৎসবের আয়োজন করা হচ্ছে। আগামী ৬ জানুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা থেকে দিনব্যাপী যশোর জিলা স্কুল প্রাঙ্গণে ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব হবে। ‘আগে এলে আগে পাবে’ ভিত্তিতে এ অঞ্চলে মোট এক হাজার শিক্ষার্থী নিবন্ধন করতে পারবে। আজ মঙ্গলবার থেকে নাম নিবন্ধন শুরু হচ্ছে।যশোর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, মেহেরপুর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলার তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা এ উৎসবে অংশ নিতে পারবে। নিবন্ধনের জন্য নিজ প্রতিষ্ঠানের পরিচয়পত্র, বেতনের রসিদ, ফলাফলের বিবরণী বা এসএসসি পরীক্ষার প্রবেশপত্র সঙ্গে আনতে হবে। যশোর জেলার বাইরের শিক্ষার্থীরা কুরিয়ার বা ডাকযোগে উল্লিখিত প্রমাণপত্রের ফটোকপি যশোর অফিসের ঠিকানায় পাঠিয়ে নিবন্ধন করতে পারবে। সে ক্ষেত্রে যশোর অফিস অথবা অনুষ্ঠানের দিন উৎসব প্রাঙ্গণের তথ্যকেন্দ্র থেকে পরীক্ষার আগে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। তবে শুধু কুষ্টিয়া জেলার শিক্ষার্থীদের প্রথম আলোর কুষ্টিয়া কার্যালয় থেকে নিবন্ধন করতে হবে।উৎসবে অংশ নেওয়ার জন্য প্রথম আলো, যশোর অফিস, এমএম আলী রোড, সমবায় ইউনিয়ন ভবন, যশোর বা প্রথম আলোর যশোর প্রতিনিধি মনিরুল ইসলাম (০১৭১৭২৫১৬৯৪) ও বন্ধুসভার সাইদুর রহমানের (০১৭১৫২৯৩১৪১) সঙ্গে যোগাযোগ করা যেতে পারে। এ ছাড়া কুষ্টিয়া কার্যালয়ের তৌহিদী হাসান (০১৭১৭৪৪৫৫০৪), ঝিনাইদহের নিজস্ব প্রতিবেদক আজাদ রহমান (০১৭১৩৪০০৬৯৯), নড়াইলের কার্তিক দাস (০১৭১২৭৮৬২৪৩), মাগুরার কবির হোসেন (০১১৯৯০৯৬২৯৬), চুয়াডাঙ্গার শাহ আলম (০১৭১৩৪০০৬৯৫), মেহেরপুরের তুহিন আরণ্য (০১৭১২২৭৫০৭০), যশোরের অভয়নগর উপজেলার মাসুদ আলম (০১৭১৪০৯৩৮৮০), কেশবপুরের দিলীপ মোদক (০১৭১৬৮৪০১০১) ও মনিরামপুরের নূরুল ইসলামের (০১৭১১১৮১৪২৫) সঙ্গে যোগাযোগ করা যেতে পারে।