যশোর খাদ্য অধিপ্তরের এক কর্মকর্তাকে বদলি, তদন্ত শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরে ধান-চাল সংগ্রহ অভিযানে চালকল-মালিকদের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সেলিম সরদারকে গোপালগঞ্জের কোটালীপাড়ায় বদলি করা হয়েছে।এদিকে অভিযোগ তদন্ত করতে খাদ্য অধিপ্তরের অতিরিক্ত পরিচালক চিত্ত রঞ্জন ব্যাপারিকে দায়িত্ব দেওয়া হয়েছে। গত মঙ্গলবার থেকে তিনি যশোরে অবস্থান করছেন।সোমবার ‘যশোরে ধান-চাল সংগ্রহে দুই কোটি টাকা ঘুষ আদায়!’ শিরোনামে প্রথম আলোর প্রথম পাতায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই দিনই সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সেলিমকে বদলি করা হয় এবং অভিযোগ তদন্তের জন্য চিত্ত রঞ্জনকে দায়িত্ব দেওয়া হয়।জেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল ইসলাম বলেন, সদর উপজেলায় সাড়ে তিন বছর দায়িত্ব পালনের পর সেলিম সরদারকে তাঁর নিজ জেলা গোপালগঞ্জে বদলি করা হয়েছে। ঘুষ নেওয়ার অভিযোগে নয়। খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক চিত্ত রঞ্জন ব্যাপারি প্রথম আলোকে বলেন, ‘ধান-চাল সংগ্রহ অভিযানের কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করছি। তদন্ত শেষেই বিষয়টি নিয়ে বলা যাবে।’