যশোর খুলনায় দুজন খুন, সিরাগঞ্জে লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর ও খুলনায় পৃথক ঘটনায় দুই ব্যক্তি খুন হয়েছেন। অন্যদিকে সিরাজগঞ্জে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও আঞ্চলিক কার্যালয়ের পাঠানো খবর:যশোর: যশোর শহরের শংকরপুর চোপদারপাড়া এলাকায় গত রোববার রাতে হূদয় (২৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।হূদয়ের মা হেনা বেগম জানান, রাত নয়টার দিকে ৮-১০ জন সন্ত্রাসী বাড়িতে ঢুকে হূদয়ের সঙ্গে কথা-কাটাকাটি শুরু করে। একপর্যায়ে তারা ধারালো অস্ত্র দিয়ে হূদয়কে কোপাতে শুরু করলে তিনি চি ৎ কার দিয়ে ওঠেন। তিনি বলেন, এ সময় সন্ত্রাসীরা তাঁকে ঘরে আটকে রেখে হূদয়কে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়। পরে হূদয়কে যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পরে তিনি মারা যান।এদিকে রোববার রাতে হূদয়ের সহযোগীরা হাসপাতালে তাঁর খোঁজখবর নিতে গেলে সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। একপর্যায়ে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। এ সময় পুলিশ হূদয়ের তিন সহযোগীকে গ্রেপ্তার করে। তাঁরা হলেন পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ষষ্টীতলাপাড়ার সানজিদ হাসান ওরফে হাঁস সোহেল (৩০), রেলগেট এলাকার নীরব রহমান (২০) ও মামুন (১৮)। গতকাল সোমবার আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।খুলনা: রূপসা উপজেলার পাচনি গ্রামে মাসুদ কাজী (৪০) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। এ ব্যাপারে মাসুদ কাজীর স্ত্রী ফাতেমা ইয়াসমিন থানায় হত্যা মামলা করেছেন। রূপসা থানার ওসি এরশাদুল কবীর চৌধুরী প্রথম আলোকে বলেন, গত রোববার রাত আটটার দিকে মাসুদ কাজী বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। পরে গতকাল সোমবার সকালে বাড়ির পেছনে একটি পুকুরে তাঁর লাশ পাওয়া যায়। পরে রূপসা থানার পুলিশ লাশটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।ওসি জানান, জমিজমা নিয়ে স ৎ ভাইবোনদের সঙ্গে মাসুদ কাজীর বিরোধ চলে আসছিল। তিনি জানান, পুলিশ হত্যাকাণ্ডের ঘটনায় মাসুদ কাজীর স ৎ বোন লুবনা ও রুমীকে গ্রেপ্তার করেছে।সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদরের কালিয়া গ্রাম থেকে আবদুল আলীম শেখ (২৮) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। আলীমের পরিবারের দাবি, স্ত্রীর পরকীয়ার জের ধরে তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রগুলো জানায়, কয়েক বছর আগে সদর উপজেলার কান্দাপাড়া গ্রামের শেখ আবদুল আলীমের সঙ্গে একই গ্রামের খালেদা খাতুনের বিয়ে হয়। এক বছর ধরে পাশের কালিয়া গ্রামের সোহেল আহমেদ নামের এক ব্যক্তির সঙ্গে এক সন্তানের জননী খালেদার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দুই মাস আগে খালেদা স্বামী-সন্তান ফেলে সোহেলের সঙ্গে পালিয়ে যান। পরে আলীম তাঁকে বাড়ি ফিরিয়ে আনেন।গত সপ্তাহে খালেদা আবার প্রেমিক সোহেলের বাড়িতে গিয়ে ওঠেন। এরপর আলীম দুবার তাঁকে ফিরিয়ে আনতে গিয়ে ব্যর্থ হন। গত রোববার রাত ১০টার পরে আলীম আবারও খালেদাকে ফিরিয়ে আনতে বাড়ি থেকে বের হন। পরে গতকাল সোমবার সকালে তাঁর লাশ কালিয়া গ্রামের একটি গাছের নিচে পাওয়া যায়। এ সময় তাঁর গলায় রশি পেঁচানো ছিল।