যশোর বন্ধুসভা ১২০ শিশুকে শীতবস্ত্র দিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো যশোর বন্ধুসভার উদ্যোগে গতকাল রোববার ১২০ শীতার্ত শিশুকে শীতবস্ত্র দেওয়া হয়েছে।
বেলা ১১টার দিকে যশোর শহরের সরকারি মা ও শিশুকল্যাণ কেন্দ্রে হাম রোগের টিকা নিতে আসে অনেক শিশু। তাদের মধ্যে পাঁচ বছর পর্যন্ত বয়সী ৫০টি শিশুকে সোয়েটার দেওয়া হয়। পরে যশোর জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি থাকা ৭০টি শিশুর জন্য সোয়েটার তাদের অভিভাবকদের হাতে তুলে দেওয়া হয়। শীতবস্ত্রগুলো বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ইয়াকুব আলী মোল্লা, মা ও শিশুকল্যাণ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান প্রমুখ। নতুন সোয়েটার হাতে নিয়ে এক শিশুর মা বলেন, ‘শীতে ছেলেটা কুঁকড়ে যায়। খ্যাতাকাপড় (কাঁথা) দিয়ে জড়িয়ে রাখি। তাও শীত মানায় না। এই জামপারটা (সোয়েটার) গায়ে দিয়ে ও (ছেলে) একটু বাঁচপেনে।’