যশোর-বেনাপোল সড়ক অবরোধ প্রত্যাহার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোর-বেনাপোল সড়কে গতকাল সোমবার সন্ধ্যা থেকে যান চলাচল শুরু হয়েছে। বেনাপোল পৌরসভার প্যানেল মেয়র ও সাবেক ছাত্রলীগের নেতা তারিকুল আলমকে ‘অপহরণে’র প্রতিবাদে সড়কটি টানা তিন দিন অবরোধ করে রেখেছিলেন স্থানীয় আওয়ামী লীগের কর্মীরা। দলীয় সূত্র জানায়, বেনাপোল পৌরসভার প্যানেল মেয়র ও শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তারিকুল আলম ৭ মার্চ ঢাকা থেকে অপহরণের শিকার হন। এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তারিকুলকে উদ্ধারের দাবিতে শার্শা উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা শনিবার সকাল থেকে যশোর-বেনাপোল সড়কটি অবরোধ করে রাখেন। দাবির ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করে গতকাল দুপুরে যশোরের জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমানের কাছে স্মারকলপি দেওয়া হয়।