যশোর বোর্ডে দ্বিতীয় সেরা এমসিএসকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর বোর্ডের মধ্যে খুলনার ফুলতলা মিলিটারি কলেজিয়েট স্কুল (এমসিএসকে) দ্বিতীয় স্থান অধিকার করেছে। পরীক্ষায় অংশ নেওয়া ৫৫ জন শিক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়েছে।বিদ্যালয় সূত্রে জানা গেছে, এ বছর স্কুল থেকে বিজ্ঞান বিভাগের ৩৩ জন ও বাণিজ্য বিভাগ থেকে ২২ জন পরীক্ষায় অংশ নিয়েছিল। প্রতিষ্ঠানের অধ্যক্ষ কর্নেল জালাল গনি খান জানান, নিয়মিত পাঠদান, ছাত্রদের মেধা অধ্যবসায় ও প্রতিষ্ঠানের তরুণ মেধাবী অভিজ্ঞ শিক্ষকদের নিরলস পরিশ্রম এবং অভিভাবকদের ঐকান্তিক সহযোগিতায় এ ফলাফল অর্জন সম্ভব হয়েছে।