যশোর বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর শিক্ষা বোর্ডে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় গত বছরের চেয়ে এবার পরীক্ষার্থী কম ছিল। এর পরও পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী এবং শতভাগ উত্তীর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে।বোর্ডে এবার এক লাখ ৮১ হাজার ৯৫ জন পরীক্ষার্থী অংশ নেয়। উত্তীর্ণ হয়েছে এক লাখ ৫৪ হাজার ৪৪১ জন। পাসের হার ৮৫ দশমিক ২৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে তিন হাজার ৯৭৮ জন।গত বছর পরীক্ষা দেয় এক লাখ ৯৩ হাজার ৫০৫ জন শিক্ষার্থী। পাসের হার ছিল ৭৯ দশমিক ৮৭ শতাংশ। জিপিএ-৫ পায় দুই হাজার ৭৫৪ জন শিক্ষার্থী।এদিকে গত বছর বোর্ডে শতভাগ উত্তীর্ণ ও অনুত্তীর্ণ প্রতিষ্ঠানের সংখ্যা ছিল যথাক্রমে ৪৬ ও ১৬। এ বছর বোর্ডের আওতাধীন দুই হাজার ৬৯০টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ২৫৭টি প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী পাস করেছে। মাত্র সাতটি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি।এদিকে জেএসসি পরীক্ষায় নিবন্ধিত শিক্ষার্থী, নিয়মিত পরীক্ষার্থী, মোট পরীক্ষার্থী, পাসের হার ও জিপিএর ভিত্তিতে যশোর বোর্ডে সেরা হয়েছে ঝিনাইদহ ক্যাডেট কলেজ।