যশোর বোর্ডে সেরা খুলনার ছয় বিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসএসসির ফলাফলে এ বছর যশোর বোর্ডে প্রথম ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে প্রথম, দ্বিতীয়, চতুর্থসহ খুলনার ছয়টি বিদ্যালয় সাফল্য দেখিয়েছে। ঐতিহ্যবাহী খুলনা জিলা স্কুল এবার বোর্ডে প্রথম হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানটি থেকে এ বছর ৩৫৭ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৯৩ জন। বিজ্ঞানে ২৪৮ ও ব্যবসায় শিক্ষায় ৪৫ জন। পাস করেছে শতভাগ।মিলিটারি কলেজিয়েট স্কুল খুলনার নবম ব্যাচের ৫৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৮ জনই জিপিএ-৫ পেয়েছে। তার মধ্যে বিজ্ঞানে ৪৮ ও ব্যবসায় শিক্ষায় ১০ জন। তারা বোর্ডে দ্বিতীয় স্থান অর্জন করেছে। বোর্ডে চতুর্থ স্থান অর্জন করেছে খুলনার সরকারি করোনেশন বালিকা বিদ্যালয়। তাদের ২৯২ জন ছাত্রী পরীক্ষা দিয়ে শতভাগ পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে বিজ্ঞানে ২০০ ও ব্যবসায় শিক্ষায় ৪১ জন।নগরের ফাতিমা উচ্চবিদ্যালয় থেকে এ বছর ৬০ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে শতভাগই পাস করেছে। তাদের ৫৬ জন জিপিএ-৫ পেয়ে বোর্ডে ষষ্ঠ হয়েছে। খুলনার ইকবাল নগর মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে ১৬৭ জন পরীক্ষা দিয়েছিল। ১২৫ জন জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে বিজ্ঞানে ২৭, ব্যবসায় শিক্ষায় ১১০ ও মানবিকে ছয়জন জিপিএ-৫ পেয়ে বোর্ডে অষ্টম স্থান অর্জন করেছে শিক্ষাপ্রতিষ্ঠানটি। আর খুলনার ফুলতলা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল থেকে ৫৩ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪১ জন। এর মধ্যে বিজ্ঞানে ৩৮ ও ব্যবসায় শিক্ষায় তিনজন। শিক্ষাপ্রতিষ্ঠানটি বোর্ডে নবম স্থান অর্জন করেছে।