যশোর বোর্ডে সেরা খুলনার পাঁচ কলেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের ফলাফলে আবারও খুলনার কলেজগুলো সেরা সাফল্য অর্জন করেছে। সার্বিক ফলাফলের ভিত্তিতে যশোর বোর্ডের সেরা ১০-এর মধ্যে খুলনার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান স্থান পেয়েছে। ফলাফলে খুলনা মজিদ মেমোরিয়াল সিটি কলেজ তৃতীয়, খুলনা সরকারি মহিলা কলেজ চতুর্থ, খুলনা পাবলিক কলেজ পঞ্চম, খুলনা পাইওনিয়ার সরকারি মহিলা কলেজ অষ্টম ও খুলনা নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ ১০ম স্থান অর্জন করেছে।এবারের এইচএসসি পরীক্ষায় খুলনা মজিদ মেমোরিয়াল সিটি কলেজ থেকে মোট ৮৩১ জন পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১৫৮ জন। পাসের হার ৯৫ দশমিক ০৭ শতাংশ। কলেজের অধ্যক্ষ মোসা. খুরশীদা বেগম জানান, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, শিক্ষার্থীদের পরিশ্রম ও অভিভাবকদের সহায়তায় এ সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে।নগরের বয়রা এলাকায় খুলনা সরকারি মহিলা কলেজ থেকে এবার ৪৫৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৮৭ জন। পাসের হার ৯৫ দশমিক ৫৯ শতাংশ। খুলনা পাবলিক কলেজ থেকে পরীক্ষায় অংশ নেন ৪৩২ জন। জিপিএ-৫ পেয়েছেন ৮৩ জন। পাসের হার ৯৪ দশমিক ৯১। খুলনা পাইওনিয়ার সরকারি মহিলা কলেজ থেকে ৫৬৪ জন পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছেন ১৫ জন। পাসের হার ৮৯ দশমিক ৩৬।খুলনার অন্য কলেজগুলোর মধ্যে সুন্দরবন কলেজ বোর্ডের মধ্যে ১৩তম স্থান অর্জন করেছে। এই কলেজ থেকে প্রাইভেট পরীক্ষার্থীসহ মোট ৯৯০ জন পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১৩ জন। পাসের হার ৮৮ দশমিক ৪৪ শতাংশ।