যশোর বোর্ডে সেরা খুলনার স্কুলগুলো
যশোর বোর্ডে এবারও সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে খুলনার স্কুলগুলো। জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় যশোর বোর্ডে সেরা ২০-এ খুলনার ছয়টি স্কুল জায়গা করে নিয়েছে। যার মধ্যে খুলনার মিলিটারি কলেজিয়েট স্কুল যশোর বোর্ডে দ্বিতীয়, খুলনা জিলা স্কুল তৃতীয় এবং সরকারি করোনেশন বালিকা বিদ্যালয় চতুর্থ স্থান ধরে রেখেছে। সেরা অন্যান্য স্কুলের ফলাফল যশোর বোর্ডের সেরা ২০ স্কুলের তালিকায় চতুর্থ স্থান লাভ করেছে সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়। এই বিদ্যালয়ের ২৯৯ জন ছাত্রীর সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১৭২ জন। ১৪তম অবস্থানে থাকা সরকারি ল্যাবরেটরি স্কুল থেকে ১৮৪ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৫৪ জন। ১৮তম অবস্থানে থাকা খুলনা পাবলিক কলেজের ২১৬ জন পরীক্ষার্থীর মধ্যে শতভাগ পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৫৭ জন। ২০তম স্থানে থাকা কলেজিয়েট গার্লস স্কুল থেকে ২১৮ জন অংশ নিয়ে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৪৯ জন।