যশোর শহরে ছুরিকাঘাতে যুবক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর শহরে গতকাল শুক্রবার সন্ধ্যায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে শিমুল শওকত (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি শহরের গাড়িখানা এলাকার বাসিন্দা।এ ঘটনায় জড়িত সন্দেহে একই এলাকার মাসুদ নামের একজনকে আটক করেছে পুলিশ। মাসুদ নিহত শিমুলের বন্ধু বলে জানা গেছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশের ভাষ্যমতে, গতকাল বিকেলে গাড়িখানা এলাকা থেকে মাসুদ ও শিমুল একসঙ্গে বের হন। পরে সন্ধ্যা পৌনে সাতটার দিকে শহরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়কের জিলা স্কুলসংলগ্ন এলাকা থেকে শিমুলকে বুকে ছুরিকাহত অবস্থায় উদ্ধার করে এলাকাবাসী যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিমুলকে মৃত ঘোষণা করেন।কোতোয়ালি থানার ওসি আশরাফ হোসেন প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বন্ধুদের মধ্যে কলহের জেরে শিমুল খুন হয়েছেন।