যশোর শহরের দুই বেকারিকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর শহরের মুড়ুলী মোড় এলাকার দুটি বেকারির মালিককে ২৭ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন। নির্বাহী হাকিম আরিফুর রহমান ও আবদুল্লা আল মাহফুজ গতকাল শনিবার বিকেলে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তাঁরা নিউ মাসুম বেকারি ও তাজ ফুডসে অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন খাদ্যদ্রব্য তৈরি ও তাতে ক্ষতিকর রং মেশানোর প্রমাণ পান। এ ছাড়া ১১ মার্চ এসব খাদ্যদ্রব্য উৎপাদন করা হলেও প্যাকেটের মোড়কে লেখা হয় ২১ মার্চ। এ ঘটনায় নিউ মাসুম বেকারির স্বত্বাধিকারী বারেক মিয়ার কাছ থেকে ২৫ হাজার ও তাজ ফুডসের স্বত্বাধিকারী আনোয়ার হোসেনের কাছ থেকে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।