যশোর-৬ আসনের আগের অবস্থা ফিরিয়ে দেওয়ার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর-৬ সংসদীয় আসনের এলাকা আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবিতে গতকাল রোববার বেলা একটায় কেশবপুর উপজেলার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানরা সংবাদ সম্মেলন করেছেন। কেশবপুর উপজেলা পরিষদের সভা কক্ষে গৌরীঘোনা ইউপি চেয়ারম্যান আলী রেজার সভাপতিত্বে সাংবাদিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এইচ এম আমির হোসেন। বক্তব্য দেন আবু বক্কর, খলিলুর রহমান, মনোয়ার হোসেন, শাহাদত হোসেন, আলাউদ্দীন আলা, মনজুরুর রহমান, নূর ইসলাম ও মকবুল হোসেন। বক্তারা বলেন, আগে শুধু কেশবপুর উপজেলা নিয়ে যশোর-৬ সংসদীয় আসন ছিল। নির্বাচন কমিশন সম্প্রতি কেশবপুরসহ অভয়নগর উপজেলা ও মনিরামপুরের মনোহরপুর ইউনিয়ন নিয়ে এই আসনের সীমানা নির্ধারণ করেছে। ফলে এই আসনের এক প্রান্ত থেকে অন্য প্রান্তের দূরত্ব প্রায় ১৩০ কিলোমিটার হয়েছে। এই পথ পাড়ি দিতে তিনটি নদী পার হতে হয়। এটা কোনোভাবেই একটি নির্বাচনী আসন হতে পারে না। এর প্রতিবাদস্বরূপ সব ইউনিয়ন পরিষদে এক ঘণ্টা কর্মবিরতি পালন করা হবে। পরে সময়সূচি জানিয়ে দেওয়া হবে।