যশোরমুক্ত দিবসে শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরমুক্ত দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি টাউন হল মাঠ থেকে শুরু হয়ে মনিহার প্রেক্ষাগৃহের মোড়ের বিজয়স্তম্ভে গিয়ে শেষ হয়।শোভাযাত্রায় জেলা মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন, প্রথম আলো বন্ধুসভার সদস্যসহ বিভিন্ন শ্রেণী-পেশার কয়েক হাজার মানুষ অংশ নেন। শোভাযাত্রা শেষে সবাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বিজয়স্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। শোভাযাত্রার শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।