যশোরে অনুপ কুমার হত্যা মামলায় আটক ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর শহরের বেজপাড়া এলাকার অনুপ কুমার হত্যা মামলায় চারজনকে আটক করা হয়েছে। যশোর কোতোয়ালি থানার পুলিশ বেজপাড়া এলাকায় অভিযান চালিয়ে গত দুই দিনে আশরাফুল ইসলাম ওরফে বাপ্পী, ইব্রাহিম খলিল ওরফে বাবু এবং শরিফুল ইসলাম ওরফে তুষার ও মারুফুল ইসলাম ওরফে তুষ্ট নামের দুই সহোদরকে আটক করে।এর মধ্যে বাপ্পী গত সোমবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কায়সারুল ইসলামের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।উল্লেখ্য, ১১ মার্চ রাত সাড়ে তিনটার দিকে অনুপ কুমার তাঁর বেজপাড়া এলাকার বাড়িতে যাওয়ার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নৃশংসভাবে খুন হন।