যশোরে অবৈধ নোট-গাইড বন্ধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘শিক্ষার মানোন্নয়নে করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় যশোর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় শিক্ষাপ্রতিষ্ঠানে মেধাসম্পন্ন শিক্ষক নিয়োগ, অবৈধ গাইড বইয়ের বাণিজ্য বন্ধ, শিক্ষার নামে কোচিং বাণিজ্য বন্ধ, শ্রেণিকক্ষে পাঠদানের পরিবেশ উন্নত করা, লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম জোরদার করাসহ বিভিন্ন বিষয়ে দাবি তোলেন বক্তারা। শিক্ষা বিষয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের সাবেক অধ্যক্ষ আফসার আলী সভাপতিত্ব করেন। আলোচনায় অংশ নেন শিক্ষাবিদ অধ্যাপক মুস্তাফিজুর রহমান, জন-উদ্যোগ যশোরের আহ্বায়ক এমআর খায়রুল উমাম, যশোর কালেক্টরেট স্কুলের অধ্যক্ষ সুলতান আহমেদ, নান্নু চৌধুরী ওয়েলফেয়ার ট্রাস্টের ট্রাস্টি শহীদ আনোয়ার, সেমিনার পরিষদ যশোরের সভাপতি দীপক কুমার রায়, সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সদস্য সুকুমার দাস, সুরধুনী সংগীত নিকেতনের সভাপতি হারুন-অর-রশীদ, সাংবাদিক ফারাজী আহমেদ সাঈদ বুলবুল ও প্রণব দাস। সভা সঞ্চালনা করেন যশোর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ এস এম জিল্লুর রশীদ।