যশোরে অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর শহরের মনিহার প্রেক্ষাগৃহ এলাকার যানজট নিরসনে ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। যশোর কালেক্টরেটের নির্বাহী হাকিম আবদুস সালামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি দল গতকাল সোমবার বেলা ১১টা থেকে এ অভিযান চালান। উচ্ছেদ হওয়া স্থাপনার মালিকদের কয়েকজন সাংবাদিকদের জানান, কোনো পূর্ব নোটিশ ছাড়াই ভ্রাম্যমাণ আদালত তাঁদের দোকানপাট উচ্ছেদ করেছেন। নির্বাহী হাকিম আবদুস সালাম প্রথম আলোকে বলেন, জেলা আইনশৃঙ্খলা কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। যশোর অফিস